মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে, রথযাত্রার প্রাক লগ্নে, শহর পরিক্রমায় 

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২৪৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শনিবার, ঠিক বিকেল চারটায়, সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে রথযাত্রার প্রাক লগ্নে ,শহর পরিক্রমায়…. জীবন দেবতা রথ। এই রথ পূজো করার রথ নয়, প্রসাদ খাওয়ার রথ নয়,এই রথ মানুষের স্বাস্থ্য পরিসেবার রথ, স্বাস্থ্য পরিসেবায় প্রসাদ হিসেবে প্রদান করা হবে, বিনামূল্যে বেশ কয়েকটি জায়গায় এ রথের মধ্যে মানুষের স্বাস্থ্য পরীক্ষা শিবির তুলে ধরেছেন। কলকাতার বিভিন্ন প্রান্তে ,এই ভ্রাম্যমান জীবন দেবতার রথ মানুষের পরিষেবা দিয়ে যাবে।

তাই মাননীয় সম্পাদক সঞ্জীব আচার্য মহাশয় একটি ট্র্যাগলাইন ব্যবহার করেছেন… ভিন্ন রথে ভিন্ন পথে, এই রথ কলকাতা শহরের ভিন্ন পথ দিয়ে যাবে এবং বেশ কয়েকটি জায়গায় তারা রথ থামিয়ে স্বাস্থ্য শিবির করবেন।

এই রথ প্রথম শ্যামবাজার সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন অফিসের সামনে স্বাস্থ্য শিবির করলেন, এরপর এই রথ নিয়ে স্বাস্থ্য শিবির করবেন, ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির সামনে, কিশোর মিলন সংঘে, তালা বারোয়ারী দুর্গোৎসব , চিৎপুর প্যাসকোর সামনে

স্বাস্থ্য শিবিরের মাধ্যমে ও এবং ডক্টরদের সহযোগিতায়, বিনামূল্যে সাধারণ মানুষের ব্লাড সুগার, রক্তচাপ ,রক্তে অক্সিজেনের পরিমাণ সহ আরো একাধিক রক্ত পরীক্ষার পাশাপাশি থাকবে, অ্যাম্বুলেন্সে ইসিজি করার সুযোগ। পথ চলতি মানুষের কাছে রথযাত্রা উপলক্ষে এটি একটি নতুন উপহার নতুন রূপে রথ। দীর্ঘ পাঁচ বছর ধরে মানুষকে ঠিক রথের আগের দিন সেবা দিয়ে চলেছেন। বহু পথ চলতি মানুষ এই স্বাস্থ্য শিবিরে তাদের বিভিন্ন রকম স্বাস্থ্য পরীক্ষা করে যাচ্ছেন,

১লা জুলাই কিংবদন্তী চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম ও প্রয়ান দিবস। আর ৭ই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা, তাই আগের দিন রথের দড়িতে টান না দিয়ে, রথের গাড়িতে ডক্টর বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মালা ও সম্মান জানিয়ে, বিভিন্ন ডাক্তারের সহযোগিতায় এই জীবন দেবতা রথ শহর পরিক্রমায়, সাধারণ মানুষের পরিষেবায়। সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের কর্ণধার সারা বছর বিভিন্ন রকম পরিষেবা দিয়ে থাকেন, এবং সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন কাজে।। তবে এটি একটি অভিনব প্রচেষ্টা।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর