শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দারাজের ‘মিষ্টি বক্স’ ঘিরে প্রতারণার অভিযোগ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

মিরপুর প্রতিনিধি : / ১২০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

মিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. বদরুল আলম।সভায় সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন শান্ত, সহ-সভাপতি এস. এম. ইসলাম উকিল, নজরুল ইসলাম টুটুল, শাহিনুজ্জামান, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস. এম. ইকবাল হোসেন নিপুসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় আরও অংশ নেন— জাকির হোসেন মোল্লা, সানজিদা আক্তার শবনম, জি. এস. জয়, র. ই. জাকির, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ নাসির বিন আরেফিন, মনজুরুল আহমেদ, আব্দুল মালেক, গাজী শাহজালাল, ফরিদা পারভীন ববি, এ. ওয়াই. এস. কামরুল ইসলাম, মিজানুর রহমান খান, জান্নাত আক্তার, শহীদুজ্জামান পলাশ, হোসাইন মোহাম্মদ এনামুল হক, মোঃ হুমায়ুন কবির, সাহা আফগান আসাদুল্লাহ, মোঃ খলিলুর রহমান ও রশিদ ই মাহবুব। সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. বদরুল আলম বলেন, “মিরপুর প্রেসক্লাব এলাকায় কর্মরত সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তার প্রতীক। সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন, “মিরপুর প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। ডিজিটাল সাংবাদিকতা, পেশাগত প্রশিক্ষণ ও কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।সভায় অন্যান্য বক্তারাও সংগঠনের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নৈতিকতা, প্রযুক্তিগত দক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে প্রেসক্লাবকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। সভার শেষে সদস্যদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, যৌথ উদ্যোগ ও ইতিবাচক সাংবাদিকতার চর্চা জোরদারের আহ্বান জানানো হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর