সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

১৫ আগস্টের ছুটি বাতিল

ডেস্ক রিপোর্ট : / ২৪৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে ১৫ আগস্টের এই ছুটি বাতিল করা হয়েছে। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের এই সাধারণ ছুটি দেওয়া হতো।এদিকে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, আজ ১৫ আগস্টের ছুটির বিষয়ে আমরা আলোচনা করব। সেখানেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। অন্যদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।বিবৃতিতে ছুটি বাতিলের পাশাপাশি ১৫ আগস্টের মধ্যে সারাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য সরিয়ে ফেলারও আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।বিবৃতিতে আরও বলা হয়, শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলব অবিলম্বে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করুন। কোনো ফ্যাসিস্ট আইকনকে আমরা আর পুনঃপ্রতিষ্ঠিত হতে দেব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর