মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

হামলা ও লাঞ্ছিতের পর চুরি, আতঙ্কে ইন্দুরকানির রাজলক্ষী স্কুল এন্ড কলেজের আবু সাফায়েত

পিরোজপুর প্রতিনিধি : / ১২৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশ ত্যাগের পর সারা দেশের ন্যায় পিরোজপুরের জিয়ানগর(ইন্দুরকানি) উপজেলার বিভিন্ন ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। তবে ব্যক্তিগত শত্রুতার জেরে অনেকেই হামলা করেছেন প্রতিপক্ষের লোকজনের উপর। এরকমই একজন ভুক্তভোগী উপজেলার রাজলক্ষী স্কুল এন্ড কলেজের প্রধান সহকারি আবু সাফায়েত। সরকার পতনের পর দিন ৬ আগস্ট পাড়েরহাট বন্দরের চৌরাস্তায় কয়েকজন বখাটে যুবক তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরের দিন তার বাড়িতে হামলা চালায় আরো কিছু দুর্বৃত্ত। এসব ঘটনা রেশ কাটতে না কাটতেই গত ১০ অক্টোবর রাতে তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ওই দিন রাতে ঘরের জানালার গ্রিল কেটে একটি চোর চক্র প্রবেশ করে তার ঘরে থাকা আড়াই ভরি স্বর্ণালংকার সহ বেশ কিছু টাকা নিয়ে যায়। বিষয়টি ইন্দুরকানী থানা পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন সাফায়েত। তবে এসব ঘটনার পর আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি।
তার দাবি বিভিন্ন সময়ে ব্যক্তিগত শত্রুতার জের ধরেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় তার ঘরে চুরির ঘটনা ঘটেছে বলে আশঙ্কা তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর