সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফায়জুল কবির তালুকদার আর নেই

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : / ১৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের বোনাসের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দেশের সকল সিটি করপোরেশনের প্রশাসক-মেয়রদের কাছে ঈদ বোনাসের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের সিটি করপোরেশনের প্রশাসক-মেয়রদের কাছে করপোরেশনসমূহের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন।একই সঙ্গে প্রধানমন্ত্রী প্রত্যেকে সিটি করপোরেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রশাসকদের প্রতি নির্দেশনা দেন, ক্লিন সিটি গড়ে তুলতে বলেন। নগরীতে জলাবদ্ধতা যাতে না হয়, সেজন্য খাল-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখতে প্রশাসকদের উদ্যোগী হতে বলেন তিনি।এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটসহ মোট ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রগণ এ সময় ছিলেন।
এ বছরের ঈদুল ফিতরের আগে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতার কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর