সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

সাভারে ইজি বাইকচালককে শিকলে বেঁধে নির্যাতন

মীর জেসান হোসেন তৃপ্তী : / ৯৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

ঢাকা জেলার সাভারে ঋণের টাকা দিতে না পারায় এক ইজি বাইকচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে গ্যারেজ মালিকের বিরুদ্ধে। শরীরে শিকলের সঙ্গে চারটি তালা দিয়ে বেঁধে রেখে তাকে তিন ঘণ্টা ধরে নির্যাতন করা হয় বলে জানাযায়। পরে স্থানীয় কয়েকজন যুবক তাকে উদ্ধার করেন। রবিবার সকালে সাভারের হেমায়েতপুর-মধুরচর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইজি বাইকচালকের নাম আজিজুল ইসলাম। তিনি জামালপুর জেলার সদর থানা এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি জানান, তিনি স্থানীয় গ্যারেজ মালিক রফিকের কাছ থেকে একটি ইজি বাইক ভাড়ায় নিয়ে চালাতেন। গত রমজানে ছিনতাইকারীরা ইজি বাইকটি ছিনিয়ে নিয়ে যায়।এ ঘটনায় স্থানীয়রা বিচার-সালিস করে আজিজুলকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। এরপর থেকে আজিজুল প্রতিদিন ইজি বাইক চালিয়ে ৫০০ টাকা করে কিস্তির মাধ্যমে এখন পর্যন্ত ২০ হাজার টাকা পরিশোধ করেছেন। এদিকে মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে শনিবার আজিজুল কাজে যেতে না পারায় দৈনিক ৫০০ টাকার কিস্তি পরিশোধ করতে পারেননি। এর জের ধরে জাদুরচর এলাকার ইজি বাইক ব্যবসায়ী ও গ্যারেজ মালিক রংপুরের রফিক আজিজের বাসায় গিয়ে তার কোমরে শিকল পেঁচিয়ে চারটি তালা দিয়ে জানালার গ্রিলের সাথে আটকে রাখেন। সকাল ৮টায় ভুক্তভোগী আজিজুলকে বেঁধে রাখলেও ১১টা পর্যন্ত কেউ তাকে সহযোগিতা করতে যাননি। অবশেষে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হওয়ার পর দুপুর ১২টার দিকে প্রতিবেশী কয়েকজন গিয়ে তালা ভেঙে আজিজুলকে মুক্ত করেন। অন্যদিকে পাওনা টাকার জন্য কোমরে শিকল ও তালা দিয়ে বেধে রাখার ঘটনায় অভিযুক্ত ইজি বাইক ব্যবসায়ী রফিকের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সাভার থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা কে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর