সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর ভাই শামীম ডিবি পুলিশের হাতে গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি : / ১০৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই এবং বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে গ্রেফতার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলায় শামীম শেখের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর মঙ্গলবার শামীম শেখকে ঢাকা থেকে পিরোজপুরে আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন পিরোজপুর ডিবি পুলিশের কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম। তিনি জানান, ডিবি কার্যালয়ে এনে মামলার বিষয়গুলো যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর