মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

সাতক্ষীরার তালায় নিখোঁজের একদিন পর কালভার্টের নিচে মিলল নারীর লাশ

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি: / ৯৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সাতক্ষীরার তালায় রবিবার সন্ধ্যায় নিখোঁজ হওয়া এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৫মে) ভোরে খুলনা পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারীর নাম সেলিনা বেগম (৪৫)। তিনি হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী।সেলিনার স্বজন মো: আবুল কাশেম জানান, ঢাকায় অবস্থানরত অসুস্থ মেয়েকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে গতকাল সন্ধ্যায় বাজারে যান সেলিনা। পরে রাতে আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। সোমবার ভোরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাঁর লাশ শনাক্ত করেন স্বজনেরা। এসময় লাশের পাশে সেলিনার ব্যবহারিত মোবাইল ফোন, ওষুধ ও কিছু কাঁচাবাজার পড়ে ছিল বলেও জানান তিনি। এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।মযনাতদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ওই নারী কীভাবে মারা গেছে তার তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর