মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

সাতক্ষীরার আশাশুনির চাপড়ায় সিএস ম্যাপ অনুযায়ী মরিচ্চাপ নদী খননের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আশাশুনি প্রতিনিধি : / ১৩৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সাতক্ষীরার আশাশুনির চাপড়ায় সিএস ম্যাপ অনুযায়ী মরিচ্চাপ নদী খননের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী। মঙ্গলবার বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মধ্যম চাপড়া (পূর্ব পাড়া) গ্রামের দীর্ঘদিনের ক্ষতিগ্রস্থ ও আগামীতে কঠিনভাবে ক্ষতির সন্মখিন সংশ্লিষ্টরা এ কর্মসূচির আয়োজন করে। শত শত নারী পুরুষের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই গ্রামের আইয়ুব আলী সরদার, আজহারুল সরদার, আফজাল হোসেন, রফিকুল ইসলাম, সাইলা খানম প্রমূখ।
বক্তারা বলেন, আশাশুনির চাপড়া (পূর্ব পাড়া) মৌজার মরিচ্চাপ নদী খননের জন্য পানি উন্নয়ন বোর্ড মাপ জরিপ শুরু করে প্রায় শেষের পথে। ইতোমধ্যে পাউবো’র সার্ভেয়ার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের ডিএস খতিয়ান, এসএ ও আরএস খতিয়ানের রেকর্ডীয় সমতল (চাষ ও বসবাস যোগ্য) জমির মাঝখান বরাবর বর্তমান নদী খনন নকশা চূড়ান্ত করেছেন। ডিএস রেকর্ডে ও ম্যাপে মরিচ্চাপ নদী যেটুকু খনন করা বাকী রয়েছে তার এক মাথা ৮০০ ফুট অন্য মাথা ১১০০ ফুট পর্যন্ত চওড়া ছিল। সেই ম্যাপ অনুযায়ী নদী খনন করা হলে ক্ষতিগ্রস্থরা উপকৃত হবে, তাছাড়া ক্ষতির সন্মখিন হওয়ার সম্ভবনা খুবই কম। তা না করে অজ্ঞাত করনে আমাদের রেকর্ডীয় জমির উপর দিয়ে নদী খননের পায়তারা চলছে, যেটি অনিয়ম ও অমানবিকতা ছাড়া আর কিছুই নয়। সরকারী খাস জমি থাকার পরও ডিএস, এসএ ও আরএস খতিয়ানে রেকর্ডীয় জমির উপর এভাবে নদী খনন করা হলে নদীর দুই তীরের শত শত পরিবার বসবাসের স্থল হারানো সহ ব্যপক চাষ কজে ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। এছাড়া কবর স্থান, ঘর বাড়ী মৎস্য ঘের সহ সংশ্লিষ্টরা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। প্রতিবাকারী ক্ষতিগ্রস্থরা রেকর্ডীয় জমি রক্ষায় বিধি মোতাবেক নদী খননের আবেদন জানিয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সাতক্ষীরার আশাশুনিতে মহান বিজয় দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক। উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খাঁন ও সম্পাদক বোরহান উদ্দীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপদেষ্টা ও উপজেলা জামায়াতের পুনঃনির্বাচিত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। অন্যদের মধ্যে আলোচনা রাখেন, মেম্বার খোরশেদ আলম,আবারুল ইসলাম, আমজাদ হোসেন সহ উপজেলার ১১ ইউনিয়নের পুরুষ ও মহিলা সংগঠনের সভাপতি,সম্পাদক ও বাইতুলমান সম্পাদকগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর