সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরার আশাশুনিতে ভাসুরপোর দা’র কোপে কাকী রক্তাক্ত জখম

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি : / ৯০ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সাতক্ষীরা জেলার আশাশুনিতে তুচ্ছ ঘটনা কেন্দ্রীক দু’জায়ে বাকবিতন্ডতার এক পর্যায়ে ভাসুরের ছেলের ধারালো দা’র কোপে ও লোহার রডের আঘাতে কাকী সবিতা মন্ডল রক্তাক্ত ও হাড় ভাঙ্গা জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার উপজেলার বুধহাটা ইউনিয়নের রামদেবকাটি গ্ৰামে। মারাত্বক আহত সবিতা মন্ডলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সবিতা রানী নিজেই বাদি হয়ে আশাশুনি থানায় এজাহার দায়ের করেছেন। লিখিত এজাহার সূত্রে ও আহত সবিতার স্বামী বসুদের দাশ জানান, মঙ্গলবার দুপুর ২ টার দিকে তার স্ত্রী এবং ভাইয়ের বউ দু’জনে সাংসারিক বিষয়ে বাকবিতন্ডতায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তার প্রয়ত সহোদর অমল চন্দ্র দাশের ছেলে অভিজিৎ দাশ ওরফে সুশান্ত হঠাৎ ধারালো দা দিয়ে সবিতার মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে। সবিতা মাটিতে লুটে পড়লেও থেমে থাকেনি সুশান্ত পুনরায় ঘর থেকে লোহার রড এনে আঘাত করলে সবিতার ডান হাতের দু’জায়গায় হাড় ভাঙা জখম হয়। ঘটনার সময় আহত সবিতার স্বামী বসুদেব ও তার বড় ছেলে চাকরী সূত্রে যশোরে অবস্থান করায় এবং ছোট ছেলে স্কুলে থাকায় বাড়ীতে আর কেউ ছিলো না। এ ঘটনায় সবিতা নিজে বাদী হয়ে তার পরিবারের মাধ্যমে আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এদিকে, এ ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে অজ্ঞাত কারনে একটি পত্রিকায় উল্টো উদুর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাতে “আশাশুনির রামদেব কাটিতে পানির ট্যাংকি, ঘরবাড়ি ভাংচুর ও গরু লুটের অভিযোগ” শিরোনামে খবর প্রকাশ করিয়ে অপচেষ্টা করেছে। সরজমিনে ঘুরে দেখা গেছে, প্রকাশিত খবরে সুশান্ত’র যে ট্যাংকি, ঘরবাড়ি ও গরু লুটের অভিযোগ আনা হয়েছে। প্রয়ত অমল দাশের স্ত্রী এবং সুশান্ত’র মাতা পুস্পা রানী জানান, গরু আগে থেকে আমার বাবার বাড়িতে রেখে এসেছি। পানির ট্যাংকি ভাংচুর করেনি, ট্যাংকিতে পানি ধরার যে একচালা ছাউনি চাল আমার দেবর বসুদেবের ঘরের দেওয়ালের সাথে লাগানো ছিলো যেটা আমার দেবর ছাড়িয়ে দিয়েছে। যাকিছু হয়েছে বাকবিতন্ডতায় জড়িয়ে পড়ার এক পর্যায়ে পুষ্পার পুত্র সুশান্ত’র হাতে থাকা দা ও পরে ঘর থেকে রোহার রড বের করে কাকী সবিতার রক্তাক্ত ও হাড় ভাঙ্গা গুরুতর আহত করে। স্থানীয় পার্শ্ববর্তীরা জানান, গুরুতর আহত সবিতা মন্ডলকে আমরা দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলে সুশান্ত নিজেকে বাচাতে স্থানীয় সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। এ ব্যপারে গুরুতর আহত সবিতা রানী মন্ডলের পরিবার প্রশাসনে আশু হস্তক্ষেপ কামনা সহ আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর