বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরার আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও আভ্যন্তরীন অভিবাসন শীর্ষক মিডিয়া এ্যাডভোকেসী সভা

আশাশুনি প্রতিনিধি : / ১৩৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সাতক্ষীরার আশাশুনিতে জলবায়ু পরিবর্তন এবং অভ্যন্তরীণ অভিবাসন, বাস্তুচ্যুতি শীর্ষক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’ খুলনা অঞ্চলের ডিআরআর এন্ড সিসিএ প্রজেক্টের আওতায় আয়োজিত এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন ও অংশ গ্রহনকারীদের মতামত গ্রহন করেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজিস্টার ম্যানেজমেন্ট এর সহকারী অধ্যাপক ড. মু. ইসমাইল হোসেন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এস,এম এনামুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম, দৈনিক প্রথম আলোর স্টাফ রির্পোটার কল্যান ব্যানার্জী, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি,এম আল ফারুক, সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান, সম্পাদক এসকে হাসান, সাবেক সম্পাদক সমীর রায়, রিপোর্টার্স ক্লাব সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম ও আবু সালেহ, মাসুম বিল্রাহসহ সাতক্ষীরা, কয়রা উপজেলার সাংবাদিকবৃন্দ এবং প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মন্ডল, মিল কো-অর্ডিনেটর ইব্রাহিম হোসেন, চাকলার ভুক্তভোগি পরিবারের সদস্য মোসলেমা খাতুন প্রমুখ। সভায় নদী ভাঙ্গন, প্রচুর লবণাক্ততা, টেকসই বেড়ী বাঁধের অভাব, বনায়ন ধ্বংস, কাজের অভাব, প্রয়োজনের তুলনায়ন অধিক সম্পদ ক্রয়, সংষ্কার বিহীন প্লাবিত এলাকার রাস্তা, মৌসুমী আয়ের উপর অত্যাধিক আস্থা, দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অভাব, অপরিকল্পিত পানি নিস্কাশনের ব্যবস্থা, প্রয়োজনীয় স্লুইস গেটের অভাব, দুর্বল সরকারি পরিকল্পনা, অনুন্নত শিক্ষা, সাগরমুখী ও ইটের ভাটার আয়ের উপর নির্ভরতা ও যুগোপযোগি প্রশিক্ষণের অভাব এলাকার মানুষের বাস্তুচ্যুত হওয়ার কারণ হিসাবে বক্তাগন কথোপকথনে উপস্থাপনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর