বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরার আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আশাশুনি প্রতিনিধি : / ১৫৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

সাতক্ষীরার আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’২৪ পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদেন সামনের রোডে দুর্নীতি বিরোধী মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। খুলনা দুর্নীতি দমন কমিশন সাজেকা, আশাশুনি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন, খুলনার উপ-সহকারী পরিচালক মু. মহসীন আলী, উপজেলা সমাজসেবা অফিসার মু. রফিকুল ইসলাম, নবাগত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শারমিন সুলতানা ও গীতা পাঠ করেন লোপা বসু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রোকনুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সদস্য এইচ মমতাজ হেলেন ও জিএম মামুন হাসান। আলোচনায় বক্তাগন আগামী দিনে সকল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে সকল শ্রেণী পেশার মানুষের উদ্বুদ্ধ করতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কর্মসূচী হাতে নিয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান।

আশাশুনিতে বেগম রোকেয়া দিবস উদযাপিত

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, জয়ীতাদের সম্মাননা ও ঋণের চেক প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় ও ব্যবস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন খুলনার উপসহকারী পরিচালক মু. মহসীন আলী, উপজেলা সমাজসেবা অফিসার মু. রফিকুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আতিফা খাতুন, রক্ত করবীর পরিচালক কামরুনাহার কচি, জয়ীতা জয়ন্তিকা রানী মন্ডল প্রমূখ। আলোচনা শেষে জয়ীতা অর্থনৈতিক সাফল্য অর্জনকারী জয়ন্তিকা রানী মন্ডল ও সমাজ উন্নয়নে অসামান্য দৃষ্টান্তকারী প্রভা চক্রবর্তীকে ক্রেষ্ট উপহার ও গবাদি পশু, পোল্ট্রি খামার, ছাগল পালন, ছিট কাপড় ব্যবসায়ী এবং বিভিন্ন প্রকার ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে মোট ৩৪ জনকে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা করে সর্বমোট ১২ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর