সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামাল বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছে জনসাধারণ

নিজস্ব সংবাদদাতা: / ১১১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

চিহ্নিত প্রতারক ও একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামাল প্রধান ও তার বাহিনী দ্বারা অসামাজিক ও অপরাধমূলক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠছে নারায়ণগঞ্জের জনসাধারণ। পুলিশের নিস্ক্রিয়তায় ওদের ধাপ্পাবাজি বেড়ে গেছে। শয়তান ধরার অভিযানে এখনও পর্যন্ত কামাল ও তার বাহিনীর সদস্যরা গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠছে ক্ষতিগ্রস্ত মানুষরা।জানা যায়, জেলার বন্দর থানাধীন বাগবাড়ী এলাকার আবুল প্রধানের কুখ্যাত ছেলে কামাল প্রধানের অপরাধের শেষ নেই। ভূমিদস্যুতা, জমিদখল, জাল দলিল সৃজন, বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ, ব্যাংকের ঋণ নিয়ে প্রতারণা এবং খোদ আদালতের সাথেও ব্যাংকের ভুয়া চালান নিয়ে প্রতারণা করেছে ধান্দাবাজ ও চান্দাবাজ কামাল। ভুক্ত ভোগী সোহেল রানার ৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অর্থঋণ আদালত থেকে এক বছরের সাজা হয় কামালের। এই মামলায় কামাল গ্রেফতার হলে জেলহাজতে ঢুকে আইনজীবীর মাধ্যমে ভুয়া আড়াই লাখ টাকার চালান দিয়ে জামিন নেয় আদালত থেকে। পরবর্তীতে প্রতারণার বিষয়টি আদালতের নজরে আসে। স্বাধীন বাংলাদেশ নামে একটি ভুয়া পত্রিকায় মানহানীকর সংবাদ প্রকাশ করলে সোহেল আরো একটি মানহানী সিআর মামলা করে কামালের বিরুদ্ধে। যে মামলায় ওয়ারেন্ট জারি রয়েছে। আনিসুর রহমানের জমি জালিয়াতির আরেকটি মামলা দায়ের হয় বন্দর থানায়। মামলাটি বর্তমানে বিচারাধিন রয়েছে এবং আগামী মাসে কামালের ৭ বছরের জেল হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে। এছাড়াও আরেক ভুক্ত ভোগী মনিরুজ্জামান টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা করে আদালতে। বিজ্ঞ আদালত কামালকে দোষি স্বাব্যস্ত করে আদালত ১ বছরের সাজা দেয় কামালকে। এই মামলায়ও কামাল পলাতক রয়েছে। রুবেল মিয়া নামে আরেক ব্যক্তি নারায়ণগঞ্জ আদালতে জমি ক্রয় বাবদ ১৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করলে ওয়ারেন্ট ইস্যু করে কামালের বিরুদ্ধে। এছাড়াও মাসুদুর রহমান দিপুর বিরুদ্ধে ভুয়া পত্রিকা ডিক্লারেশন নেই আজকের নীলকণ্ঠে মিথ্যা সংবাদ প্রকাশ করলে দিপু মানহানী মামলা করে আদালতে। মামলাটি বিচরাধীন রয়েছে এবং কামালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে। হুমকী ধামকীসহ চরিত্র হরন করায় শাহআলম তালুকদার বিজ্ঞ আদালতে কামাল ও সুলতানের বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত কামালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে। আরো জানা যায় প্রতারক কামাল ও ভেজাইল্লা সুলতানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নাশকতা ও বিষ্ফোরকের মামলা রয়েছে। আইয়ুব আলী বাবুর জমি দখলের অপচেষ্টায় মামলা করলে সেখানেও পলাতক কামাল। রিয়াজ উদ্দিনের ছেলেকে বিদেশে নেওয়ার কথা বলে ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে বন্দর থানায় প্রসিকিউশন মামলা এবং আদালতে প্রতারণার মামলা দায়ের হয়েছে। ১ ডজনের উপরে মামলা ও সাজাসহ ওয়ারেন্ট থাকলেও কামালকে ধরতে পারছেনা পুলিশ। যার কারণে কামাল পলাতক থেকে তার বাহিনীর অন্যতম সদস্য ভেজাইল্লা সুলতান মাহমুদ, শাহাবুদ্দিন, আলমগীর প্রধান সহ আরো কয়েকজন প্রতারকচক্র মামলাবাজ বিভিন্ন মানুষকে নানা ভাবে অপপ্রচার চালিয়ে সম্মানহানী ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্ত করে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানী করছে এবং জিম্মি করে চাঁদাবাজি করছে। মামলাবাজ কামাল প্রধান, সুলতান মাহমুদ, শাহাবুদ্দিন ও আলমগীরসহ আরো কয়েকজন প্রতারকের বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন থানায় মামলা চলমান রয়েছে তারপরও পুর্লিশের নিরব ভূমিকায় ক্ষুব্ধ হয়ে উঠছে ভুক্তভোগীগণ। ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীরা জানায় এবার প্রতারক কামালসহ তার সহযোগীদের ধরতে পারলে গাছে বেঁধে আইনগত ভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা সেনাবাহিনী, র‌্যাব, ডিবি ও ডেভিল হান্টের জরুরী অভিযান দাবী করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর