বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সমন্বয়ের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের আহ্বান গণপূর্তমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি : / ২৫৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

প্রচলিত আইন ও বিধিবিধান মেনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য সদ্য নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
মঙ্গলবার  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আজ এক তথ্যবিবরণীতে একথা বলা হয়। মন্ত্রী বলেন, কোন পরামর্শ বা উপদেশ নয়, প্রচলিত আইন ও বিধিবিধান মেনে, সরকারি কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে সমন্বয়ের মাধ্যমে, যারা ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেছেন তাদের প্রতি দায়বদ্ধতার কথা চিন্তা করে কাজ করবেন। নিয়ম মেনে যতক্ষণ কাজ করবেন, ততক্ষণ আমাকে পাশে পাবেন। অন্যথায় আমি আপনাদের সাথে নেই।মন্ত্রী  বলেন, নিজের টাকা যেভাবে হিসেব করে ব্যয় করেন, সরকারি টাকা সেভাবে হিসেব করে সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে জনকল্যাণে ব্যয় করবেন। এমন কোনো কাজ করবেন না, যা জনসাধারণের মাঝে বিরূপ মনোভাব সৃষ্টি করে।এর আগে মন্ত্রী শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বনবিভাগ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী (৯-১৮ জুলাই) বৃক্ষ মেলার উদ্বোধন করেন।মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবীকে বসবাসযোগ্য ও স্থিতিশীল রাখতে পর্যাপ্ত সংখ্যক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি বসবাসযোগ্য শহরের জন্য মোট আয়তনের কমপক্ষে ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। নির্বিচারে গাছ কাটা, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে এদেশের বনভূমির পরিমান ৫/৬ শতাংশে নেমে এসেছিলো।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্ত ও নানামুখী তৎপরতায় দেশে বৃক্ষরোপণের হার বৃদ্ধি পেয়েছে এবং বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ১৩/১৪ শতাংশে এসেছে। এটা কাক্সিক্ষত পর্যায়ে পৌঁছাতে আমাদের আরো অনেক গাছ লাগাতে হবে। বিনা প্রয়োজনে গাছ কাটা বন্ধ করতে হবে। একটা গাছ কাটলে অন্তত তিনটা গাছ লাগাতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র নায়ার কবির, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা জি এম মাহমুদ কবির ও সিভিল সার্জন ডা. মো. বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর