বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংস্কারের নামে টালবাহনা না করে এবং সময়ক্ষেপন না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে : অ্যাডভোকেট মজিবুর রহমান ছরোয়ার

নিজস্ব সংবাদদাতা: / ১৩২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

সারাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে না পারায় অন্তবর্তী সরকারের সমালোচনা করে এবং সংস্কারের নামে সময়ক্ষেপন না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে পিরোজপুরে এক বিশাল জনসমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী দল বিএনপি। কেন্দ্রঘোষিত কর্মসুচির অংশ হিসাবে বুধবার (১৯ ফেব্রæয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুরের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, জনগন আর দিনের ভোট রাতে দিতে চায়না। তারা শান্তিতে ভোট দিতে চায়। ভোট তার মৌলিক অধিকার, কিন্তু বিগত স্বৈরাচার হাসিনা সরকার সাধারণ মানুষের সেই অধিকার কেড়ে নিয়েছিল। তিনি বলেন, সংস্কার প্রয়োজন আছে, তবে সংস্কারের নামে টালবাহনা না করে এবং সময়ক্ষেপন না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। অন্তবর্তী সরকারের সমালোচনা করে মজিবুর রহমান সরোয়ার বলেন, এ সরকার দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমুল্যের উর্ধ্বগতির নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছে। তাই অবিলম্বে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রন করতে হবে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষনার আহবান জানান। জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব গাজি ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান। অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ পরিবার কল্যান সম্পাদক ডাঃ রফিকুল করিম লাবু, সহ বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় সদস্য এলিজা জামান, জেলা যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর