বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে : সিইসি

নিজস্ব সংবাদদাতা: / ৭৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে : সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।শনিবার রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন কমিশনের আয়োজিত মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় নির্বাচন কমিশনাররা, ইসি সচিব এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।সিইসি জানান, ভোট গ্রহণের বাস্তব পরিবেশ কেমন হওয়া উচিত তা যাচাই করতেই মক ভোটিং আয়োজন করা হয়েছে। নতুন ভোটারদের অভিজ্ঞতা অর্জন এবং ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি যাচাইয়ের বিষয়টিও ছিল এই অনুশীলনের লক্ষ্য।তিনি বলেন, কেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা বাড়ানো প্রয়োজন কি না—তা মক ভোটিংয়ের মূল্যায়নের ভিত্তিতেই নির্ধারণ করা হবে। কারণ ভোটকক্ষ বাড়ালে অতিরিক্ত কর্মকর্তা, সরঞ্জাম ও ব্যবস্থাপনা যুক্ত করতে হয়।গণভোট প্রসঙ্গে সিইসি জানিয়ে বলেন, এবার জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে ভোটাররা কেবল ‘হ্যাঁ’ বা ‘না’—এ দুটি অপশনের মধ্যে একটি বেছে নিতে পারবেন। শিগগিরই সরকার ও ইসি যৌথভাবে গণভোট বিষয়ে ব্যাপক প্রচারণা শুরু করবে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হচ্ছে এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত সমন্বয় করছে।মক ভোটিংয়ে দেখা যায়, সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে কেন্দ্রে প্রবেশ, স্লিপ যাচাই, ব্যালট গ্রহণ এবং গোপন কক্ষে ভোট প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর