শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

ষড়যন্ত্র করে কেউ বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব সংবাদদাতা: / ১৪৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণেই বিএনপি আজও জনগণের রাজনীতিতে শক্ত অবস্থানে রয়েছে। শনিবার সকাল সোয়া ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা অংশ নেন। তারেক রহমান বলেন, দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা গুম, খুন, অপহরণ ও মিথ্যা মামলার শিকার হলেও কেউ রাজপথ ছেড়ে যায়নি। একই পরিবারের একজন গুম হওয়ার পর অন্যজন আন্দোলনকে আরও তীব্র করার শপথ নিয়ে মাঠে দাঁড়িয়েছে। কৌশলের নামে বিএনপির কর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত অবস্থান নেয়নি।তিনি বলেন, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এমন আত্মত্যাগ ও সাহসিকতার পরিচয় দেয়, সেই দলকে কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার দিয়ে দমন করা সম্ভব নয়।বিএনপি চেয়ারম্যান বলেন, গুম-খুনের বিভীষিকাময় অধ্যায়ের অবসান হয়েছে এবং বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। তবে যাঁরা তাঁদের স্বজন হারিয়েছেন, তাঁদের কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। অনেক সন্তান এখনও অপেক্ষা করে—হয়তো একদিন হারিয়ে যাওয়া বাবা ফিরে আসবেন, অনেক মা আজও আশায় থাকেন তাঁদের সন্তান ফিরে আসবে।তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ ও গুম হওয়া ব্যক্তিদের প্রতি ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকারের বড় দায় ও দায়িত্ব রয়েছে। শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে, যদিও নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সেগুলোর বিস্তারিত এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্য ধরছে। তবে প্রজন্মের পর প্রজন্ম যেন শহীদদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিতে পারে, সে লক্ষ্যে দল কাজ করে যাবে। তিনি বলেন, বিএনপি জনগণের সমর্থনে রাষ্ট্র ও সরকার গঠনে সক্ষম হলে শহীদ পরিবারগুলোর নামে গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি-বেসরকারি স্থাপনার নামকরণ করা হবে, যাতে জাতি গর্বের সঙ্গে তাঁদের স্মরণ করতে পারে। গণতন্ত্রের পথে বাধা সৃষ্টির ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যারা বিতর্ক সৃষ্টি করে গণতন্ত্রকে ব্যাহত করতে চায়, তারা যেন সফল না হয়—এ জন্য দলমত নির্বিশেষে গণতন্ত্রকামী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরীসহ শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য জাহিদুল ইসলাম রনি। সভাস্থল জুড়ে স্বজনহারাদের কান্না, আহাজারি ও বেদনাভরা স্মৃতিচারণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর