বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেবে জনগণ: পররাষ্ট্রমন্ত্রী

বগুড়া প্রতিনিধি : / ২৪৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

কোটা আন্দোলনকারীদের ছাত্রদল যখন সমর্থন দেয় তখনই জনগণ বুঝতে পেরেছে এর ভেতর অপরাজনীতি ঢুকে পড়েছে। বাংলাদেশে আর কোনো অপরাজনীতি মাথাচাড়া দিতে পারবে না, আমরা তা হতে দেবো না বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রাজনৈতিক বিরোধী শক্তি শেখ হাসিনাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। হাছান মাহমুদ বলেন, নিজেদের আন্দোলন করার ক্ষমতা নেই। তাই বিরোধীরা কোটা আন্দোলনে ঢুকেছে। দেশের মানুষ এ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেবে। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময়ই জনগণের সঙ্গে ছিল, জনগণকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।শনিবার বিকালে বগুড়া শহিদ টিটু মিলনায়তনে আওয়ামী লীগের প্লাটিনামজয়ন্তী উদযাপন ও জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতাদের সংবর্ধনা এবং মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ-সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের সংসদ-সদস্য ডা. মোস্তফা আলম নান্নু, বগুড়া-৩ আসনের সংসদ-সদস্য খান মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন, আসাদুর রহমান দুলু, শাহাদৎ আলম ঝুনু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, আল রাজি জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর