বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জে পেয়াজ ও ধনে ক্ষেতের সাথে শত্রুতা

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : / ১৪২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পেয়াজ ও ধনে ক্ষেতের সাথে শত্রুতা করে কীটনাশক বিষ প্রয়োগে নষ্ট করেছে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার দূর্লভপুর ইউনিয়নে চরহাসানপুর ক্যাম্পপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পতিকার চেয়ে ভূক্তভোগী দূর্লভপুর ইউনিয়নে চরহাসানপুর ক্যাম্পপাড়ার কৃষক মোঃ শরিফুল ইসলাম শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা গেছে, ১৩ কাঠা জমির পেয়াজ ও ধনের ক্ষেতে দূর্লভপুর ইউনিয়নে চরহাসানপুর ক্যাম্পপাড়ার মোঃ তোসিবুর ও তাঁর ছেলে মাসুদ রানাসহ ৬জন ব্যক্তি গত ২রা ফেব্রুয়ারি রাতের আধারে কীটনাশক বিষ প্রয়োগ করে পেয়াজ ও ধনে চারাগাছ নষ্ট করে দেয়। এতে ওই কৃষকের প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এদিকে, গত ২৭ ফেব্রুয়ারি বিষয়টি সরজমিনে গিয়ে দেখা গেছে ১৩ কাঠা জমির পেয়াজ ও ধনের ক্ষেত পুড়ে নষ্ট হয়ে গেছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, মোঃ তোসিবুর ও তাঁর ছেলে মাসুদ রানার সাথে তাদের পূর্বশত্রুতা আছে বলে স্থানীয় জানান এবং ঘটনাটি তারা ঘটিয়েছে বলে সন্দেহ করছেন ভুক্তভোগী কৃষক শরিফুল ইসলাম।এব্যাপারে স্থানীয় মৃত আহাদ আলী, নওশাদ আলী, আসাম উদ্দিন, ইসমাইল হোসেন, শিমুল আলী, আব্দুল হামিদসহ অনেকে জানান, শরিফুল ইসলাম প্রায় ১৩ কাঠা জমিতে পেয়ার ও ধনে চাষ করেছিল। কিন্তু কয়েকদিন আগে রাতে আধারে কে বা কারা কীটনাশক বিষ প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে। এতে শরিফুল ইসলামের ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, আমরা সকলেই জানি শরিফুল ইসলামের চাচাতো ছোট ভাই মোঃ শাহিন আলমের সাথে পূর্বশত্রুতা আছে। তাদের শত্রুতার কারণে পেয়ার ও ধনে ক্ষেতে বিষ দিয়ে নষ্ট করেছে বলে আমাদের জানিয়েছে শরিফুল ও শাহিন।এদিকে, মোঃ তোসিবুর ও তাঁর ছেলে মাসুদ রানা জানান, শরিফুল ইসলামের পেয়াজ ও ধনে ক্ষেতে আমার কোন বিষ দেয়নি। আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে তারা।এব্যাপারে তদস্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার সত্যতা পাওয়া গেলেও কোন প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তাই ঘটনাটির পূর্ণরায় তদন্ত চলছে। তদন্তে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর