শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

রামপালে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : / ১০৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

রামপালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার বাশতলী ইউনিয়নের তালবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার ইসলামবাদ গ্রামের মৃত ইনসান সরদারের ছেলে রেজাউল সরদার (৪৫) কে অভিযুক্ত করা হয়।রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী তালবুনিয়ার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসান। এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে ড্রেজার মালিক রেজাউল কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ডের ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা। তিনি বলেন এমন অভিযান চলমান রয়েছে। তথ্য দিয়ে সবাইকে সহযোগীতার অনুরোধ করেন তিনি।

প্রেসক্লাব রামপাল এর আহবায়ক কমিটি গঠন আহবায়ক মোতাহার, সদস্য সচিব মেহেদী

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : প্রেসক্লাব রামপাল এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জরুরী বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক এ আহবায়ক কমিটি গঠন করা হয়।প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সকলের সর্বসম্মতিতে ক্লাবের কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠন কারা হয়। নব গঠিত আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মতভাবে ক্লাবের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক কে আহবায়ক ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান কে সদস্য সচিব করে এবং ক্লাবের সহসভাপতি এ, এইচ নান্টুকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অপর ২ সদস্য হলেন ক্লাবের সদস্য মো. রেজাউল ইসলাম ও কবির আকবর পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের দপ্তর সম্পাদক মোল্লা হাফিজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লায়লা সুলতানা, নির্বাহী সদস্য মুর্শিদা পারভিন, সাধারণ সদস্য হারুন শেখ, তুহিন মোল্লা, আব্দুল্লাহ শেখ ও পবিত্র মন্ডল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর