মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

যতই অপপ্রচার হোক নির্ধারিত তারিখেই নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদদাতা: / ২৩৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

যতই অপপ্রচার হোক না কেন, নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী । মঙ্গলবার বিকেলে সাভারের তেঁতুলঝোরা কলেজ মাঠে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন ও নির্বাচন ব্যবস্থাপনা অনুশীলন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন।তিনি বলেন, কেউ যদি নির্বাচনে কোনো রকম শৃঙ্খলাভঙ্গের চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবসময় প্রস্তুত আছেন।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার যে টেকনিক্যাল বিষয়গুলো রাখা হয়েছে, আমরা আশা করছি ভোট খুব সুষ্ঠুভাবে হবে, শান্তিপূর্ণভাবে হবে এবং লোকজন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে। এ সময় মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর