বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

মেদিনীপুরে স্কুলে চাল চুরির অভিযোগে এবং মহিলাদের শ্লীলতাহানির হুমকি দেওয়ায় প্রধান শিক্ষককে দড়ি দিয়ে বেঁধে টানলেন মহিলারা।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ৯৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকায় চাল চুরির অভিযোগ উঠলো প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে মেদিনীপুর জেলার অন্তর্গত মন্ডালিকা প্রাথমিক বিদ্যালয়ে।

জানা যায় চাল চূরির অভিযোগে প্রাথমিক স্কুলে প্রতিবাদ করতে গেলে প্রদান শিক্ষকের বিরুদ্ধে, স্ব সহায়ক দলের মহিলাদের শ্লীলতাহানির করে দেবে বলে হুমকি দেন শিক্ষক, এরি পরে শিক্ষককে দড়ি দিয়ে বেঁধে বিদ্যালয় থেকে টানতে টানতে রাস্তায় নিয়ে যায়।

অবশেষে কেশপুর থানার পুলিশ গিয়ে উদ্ধার করে অভিযুক্ত ওই শিক্ষককে, ইতিমধ্যে গ্রামবাসীরা সমষ্টি উন্নয়ন আধিকারিক ও থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করেন, তাদের অভিযোগ রান্না সময় নিম্নমানের সবজি দিয়ে মিড ডে মিল তৈরি করতে বাধ্য করাতো প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরেই চলে আসছিল এই ধরনের কুকীর্তি।

পাশাপাশি জ্বালানির কাঠ না থাকলে , মেয়েদের শাড়ি খুলে উনুনে দিয়ে রান্না করতে বলতেন ওই অভিযুক্ত শিক্ষক। প্রতিবাদ করলে তাদেরকে বলা হতো রাস্তায় ফেলে শ্লীলতাহানি করে দেওয়া হবে। দিন দিন ধরে প্রধান শিক্ষকের এই অত্যাচার সহ্য করতো স্ব সহায়ক দলের কর্মীরা।নৌ

গ্রামবাসীদের অভিযোগ, অবিলম্বে শিক্ষককে বিদ্যালয় থেকে অপসারিত করতে হবে। কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলেন, এই ধরনের অভিযোগ পুলিশ তদন্ত করে দেখবে, যদি সত্য প্রমাণিত হয় তাহলে সে উপযুক্ত শাস্তি পাবে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীরা ক্ষুব্ধ।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর