বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি করবে বাংলাদেশ

ডেক্স রিপোর্ট : / ১৪২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

মালদ্বীপ ও কাতারের সঙ্গে সাজাপ্রাপ্ত নাগরিক বিনিময়ের লক্ষ্যে শিগগিরই একটি বন্দী প্রত্যর্পণ চুক্তি করবে বাংলাদেশ।  বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হলে আমরা দুই দেশে সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে পারব এবং তারা বাংলাদেশে তাদের সাজার মেয়াদ পূর্ণ করতে পারবে। সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ ‘মালদ্বীপ সরকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে বন্দী প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি’র খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে। চুক্তিটি ১০ বছরের জন্য কার্যকর থাকবে এবং উভয় পক্ষ সম্মত হলে এটি আরো ১০ বছরের জন্য নবায়ন করা হতে পারে। চুক্তিটি কার্যকর হওয়ার পর উভয় দেশের সাজাপ্রাপ্ত নাগরিকরা তাদের নিজ নিজ দেশে তাদের সাজার মেয়াদ পূর্ণ করতে পারবে।
উপদেষ্টা পরিষদ ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং কাতার সরকারের মধ্যে সাজাপ্রাপ্ত বন্দী বিনিময় চুক্তি’র খসড়াও অনুমোদন করেছে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর