বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান বিজয় দিবসে ঢাকা প্রেস ক্লাবের পক্ষে থেকে বীর শহীদদের গভীর শ্রদ্ধা নিবেদন

মীর জেসান হোসেন তৃপ্তী : / ১৪৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
মহান বিজয় দিবসে ঢাকা প্রেস ক্লাবের পক্ষে থেকে বীর শহীদদের গভীর শ্রদ্ধা নিবেদন

১৬ ডিসেম্বার মহান বিজয় দিবসে ঢাকা প্রেস ক্লাবের পক্ষে থেকে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। আজ ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে সাভারের নবীনগর জাতীয় স্মৃতি সৌধে স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংগঠনের সভাপতি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য জুলাই – আগস্ট গণঅভ্যুথানের বিপ্লবকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন,বিজয়ের ৫৩ বছরেও বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। আমরা সাংবাদিকতার স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হলে, আমরা আমাদের বিজয়ের প্রকৃত সুফল অর্জন করতে পারব। এ সময় তিনি আরো বলেন,অনেক নিরঅপরাধ সাংবাদিক কে অহেতুক মামলা দিয়ে হয়রানি করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের অন্তর্র্বতী সরকারের কাছে দাবী অহেতুক যেন কোন সাংবাদিকদের মামলায় জড়ানো না হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালনা কমিটির সহ-সভাপতি এ মান্নান  এ মান্নান,সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন , মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া,মোঃ শামীম আহম্মেদ,দপ্তর সম্পাদক কে এম মোহম্মাদ হোসেন রিজভী,মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা,মোঃ হাবিবুর রহমান,পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান,মোঃ সোহেল রহমান,মোঃ রিপন মিয়া,মোঃ মোফাজেল হোসেন রাজু,মোঃ আজাহার আলী,মোঃ ইউনুস আলী,মোঃ মুনসুর,মোঃ বাবুল,মোঃ মিজানুর রহমান,মোঃ আল-আমিন,মোঃ মান্না,মোঃ সোহেল সরকার,মোঃ আনোয়ার, মোঃ আসিব ও জুয়েনা জান্নাত এশা প্রমুখ। এ সময় নেতৃবৃন্দরা বলেন,১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করার মাধ্যমে ঐ বছর ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। আমরা পেয়েছি মহান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা ও একটি মানচিত্র। দেশের অদম্যবীর মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে এ বিজয় ছিনিয়ে এনে আমাদেরকে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। আজকের এ মহান দিনে আমরা সে সব শহীদ বীর সেনা ও জুলাই-২৪ এ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জীবন উৎস্বর্গকারী বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আজকের এ দিনে আমি আরো গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সব নির্ভিক বীর শহিদদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দরা আরো বলেন, স্বাধীনতার যুদ্ধে নিহত বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করি। এছাড়া পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যে সব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন- তাদের প্রতি রইল সশ্রদ্ধ সালাম ও বিনম্র শ্রদ্ধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর