মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

ময়মনসিংহ র‌্যাব-১৪ অভিযানে হিরোইনসহ এক নারী মাদক কারবারী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি : / ১৯৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার এলাকায় অভিযান পরিচালনা করে ৮২গ্রাম হিরোইন সহ একজন নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে। ৭ নভেম্বর বেলা সাড়ে ১১টায় র‍্যাব-১৪,এর একটি আভিযানিক দল ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন জেল রোডস্থ টাঙ্গাইল বাসস্ট্যান্ডের সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে একজন মহিলাকে সন্দেহ হলে আটক করে মহিলা র‌্যাব সদস্য দ্বারা তল্লাশি করা হয়।এ সময় মাদক ব্যবসায়ী রোজিনা আক্তার ওরফে নাসিমা (৫৫), স্বামী-মৃত হানিফ শেখ, সাং-কুশাবেনু, থানা-কালিহাতী, জেলা-টাঙ্গাইলকে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মাদক ব্যবসায়ী রোজিনাকে এক পর্যায়ে তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইনের কথা স্বীকার করে এবং তার ডান হাতে থাকা ছোট পার্স ব্যাগের ভিতর থেকে নিজ হাতে বের করে দেয়।অতপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত ৮২ গ্রাম হেরোইন জব্দতালিকা মূলে জব্দ করা হয়। জব্দকৃত হেরোইন এর আনুমানিক মূল্য ৮ লাখ ২০ বিশ হাজার টাকা। উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী অপরাপর মাদক ব্যবসায়ীদের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দায়ের করতঃ আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর