সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক

ডেস্ক রিপোর্ট : / ১৯৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতি ও এর প্রভাব পর্যালোচনায় সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে বিমান চলাচল, প্রবাসী কল্যাণ এবং আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করা হয়।পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্ব বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করছেন।এছাড়া শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বৈঠকে অংশ নেন।কর্মকর্তারা জানান, বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বাংলাদেশের প্রবাসী নাগরিক, আকাশপথ সংযোগ ও সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের ওপর সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা এবং বিমান চলাচল ও বৈদেশিক কর্মসংস্থানে বিঘ্ন কমাতে সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।বৈঠকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং উদ্ভূত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তঃসংস্থার সমন্বয় জোরদারের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর