বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মধুপুরে পলিথিন মজুদ রাখার অপরাধে ১লক্ষ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : / ১৩২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মধুপুরে পলিথিনের একটি পাইকারি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের পলিথিন জব্দ করা হয়েছে।রবিবার (৩ নভেম্বর) দুপুরে পলিথিন বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর হাটের মানিক সিংহের পাইকারি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় তার গোডাউনে থাকা ৭০০ কেজি পলিথিন মজুদের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে দোকান মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ৭০০ কেজি পলিথিন জব্দ করা হয়।মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন এবং সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া। মোবাইল কোর্ট পরিচালনায়
সহযোগিতায় ছিলেন এসআই রেজাউল করিমের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর