বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ার ১৩ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ ৫ জেলের : পরিবারে থামছেনা কান্না

মঠবাড়িয়া প্রতিনিধি : / ২৮৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

বঙ্গপসাগরে মাছ ধরতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোটমাছুয়া গ্রামের ১২ জেলের মধ্যে ৭ জন ফিরে এলেও গত ১৩ দিনেও খোঁজ মেলেনি ৫ জেলের। নিখোঁজ ৫ জেলের বাড়িতে চলছে শোকের মাতম থামছেনা তাদের কান্না। নিখোঁজ জেলেরা হলেন- ছোট মাছুয়া গ্রামের হাফেজ আলমের ছেলে বাহাদুর আলম (২২), উদ্ধত আলী আকনের ছেলে এমাদুল আকন (৫০), আতাহার শাহ এর ছেলে আল আজিম শাহ (৩০) মোসলেম হাওলাদারের ছেলে সালাম হাওলাদার (৪৮) ও পাশর্^বর্তী ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মোখলেস হাওলাদারের ছেলে আবদুর রহমান হাওলাদার (৫০)। বন্যার কবলে ডুবে যাওয়া ‘এফবি ভাই-ভাই’ নামের ট্রলারটির মালিক হলেন ছোট মাছুয়া গ্রামের নজরুল ইসলাম মাঝি।মহিপুর হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে আসা জেলেরা জানান, গত ২৬ জুন আমরা ১২ জেলে একত্রে একটি ট্রলার নিয়ে ছোট মাছুয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গপসাগরে রওয়ানা হই। পটুয়াখালীর মহীপুর থেকে বরফ সহ প্রয়োজনীয় মালামাল নিয়ে সাগরে মাছ ধরে ৩০ জুন রোববার রাতে ফেরার পথে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। একটি ট্রলারের লোকজন আমাদেও ৭ জনকে উদ্ধার করে মহিপুর হাসপাতালে ভর্তি করান। অন্য ৫ জনের খবর আজও কোন খোঁজ পাইনি।তুষখালী ৫ নং ওয়ার্ডেও ইউপি সদস্য মোঃ আলতাফ হোসেন বলেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরাই কর্মের সন্ধানে যান। নিখোঁজ ৫ জেলে ফিরো না আসায় তাদের পরিবারে শোকের মাতম চলছে।এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, আমরা নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। তবে এ সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা আছে। ওই জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়েছিলেন। আমরা কোষ্টগার্ড ও নৌ-বাহিনীর কর্মকর্তাদের জানিয়েছি। নৌবাহিনী নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে।মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান, সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৫ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর