মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত

ডেক্স রিপোর্ট : / ১৯২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। মিনাস গেরাইস রাজ্যের ফায়ার বিভাগ জানিয়েছে, শনিবার ভোরে লাজিনহা শহরের কাছে দুর্ঘটনার ৩২ থেকে ৩৫ জনের মতো নিহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।এতে বলা হয়েছে, সাও পাওলো ছাড়া বাসটিতে ৪৫ জন যাত্রী ছিল।কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটিতে টায়ার বিস্ফোরণ ঘটে, যার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। একটি গাড়িও বাসের সাথে ধাক্কা খেয়েছে, তবে এর তিনজন যাত্রীই বেঁচে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত ক্ষতিগ্রস্থদের দূর্ঘটনাস্থল থেকে সরানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত করা হচ্ছে।গভর্নর রোমিউ জেমা এক্স একাউন্টে লিখেছেন, তিনি বেঁচে থাকা এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা করার জন্য মিনাস গেরাইস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর