বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেগম রোকেয়ার চিন্তা ও কাজ আমাকে বিস্মিত করে : অধ্যাপক ইউনূস ইউনূস

আওরঙ্গজেব কামাল : / ১৩০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

সমাজ সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়া নামে পরিচিত রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বলেছেন, রোকেয়ার কাজ ও চিন্তাভাবনা তাকে বিস্মিত করেছে।সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০২৪ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বেগম রোকেয়ার সাহসিকতার প্রশংসা করে বলেন, রোকেয়া অত্যন্ত কঠিন সময়ে বড় হয়েছিলেন যখন মেয়েরা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পর্যাপ্ত সুযোগ পায়নি।প্রধান উপদেষ্টা বলেন, কঠিন সময়ে রোকেয়া একজন সাহসী মেয়ে এবং মহিলা হিসাবে আবির্ভূত হয়েছিল। তার কল্পনা শক্তি তাকে অবাক করে।অধ্যাপক ইউনূস বলেন, প্রত্যেকেরই কাল্পনিক ক্ষমতা আছে কিন্তু বিশিষ্ট বাঙালি নারীবাদী চিন্তাবিদ, লেখক, শিক্ষাবিদ ও রাজনৈতিক কর্মী বেগম রোকেয়ার মতো সবাই তা প্রয়োগ করতে সক্ষম নয়। স্বপ্ন ছাড়া বাস্তবায়ন অসম্ভব উলে¬খ করে তিনি ‘সুলতানার স্বপ্ন পুরস্কার’ প্রবর্তনের প্রস্তাব করেন।সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য মোট চার নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২৪’ প্রদান করা হয়েছে।সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভিন হাসান, নারী অধিকার সংগঠন নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হক, শ্রম ও নারী অধিকারকর্মী তাসলিমা আক্তার লিমা এবং বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ এ বছর এই পুরস্কারে ভূষিত হয়েছেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর