বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক জ্বালানি অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন

বিজেপি নেতার বিস্ফোরক ভিডিও ক্লিপ ভাইরাল ,আটক ২।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ৩৮২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব মালের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় সমাজ মাধ্যমে, যাকে ঘিরে যথেষ্টই রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।

যেখানে বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব মালকে বলতে শোনা যাচ্ছে, নবান্ন অভিযানে রাবার বুলেট চলতে পারে , কারো ডেড বডি ও হয়তো পড়ে যেতে পারে , পুলিশ গুলি না চালালেও আন্দোলনকারীরা বাধ্য করবে পুলিশকে গুলি চালাতে। এই ধরনের ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন, পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার নির্দেশ দেয় ,ভিডিওর সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকেও আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য।

তবে যার বিরুদ্ধে অভিযোগ, সেই বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব মাল বলেন, এসবের কিছুই জানেন না তিনি, ভিডিওতে কোন কিছু করে তাকে চক্রান্ত চলছে ফাঁসানোর, অন্যদিকে ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, বাংলাকে কালিমালিপ্ত করার জন্য ছাত্র রাজনীতিকে হ্যাক করতে চাইছে বিজেপি।

এই ধরনের মন্তব্য যারা করেন, তারা কোন রাজনৈতিক দলের নেতা হতেই পারেনা , পুলিশ প্রশাসনকে বলব ,এই ধরনের কথা যারা বলে নবান্ন অভিযানকে উত্তপ্ত করতে চাইছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই নিয়ে চাঞ্চল্য ও আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর