শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

বিএনপি নির্বাচনী আচরণ বিধি-লঙ্ঘন করে প্রতিক নিয়ে ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড নিয়ে প্রচারণা করছে : ড. কেরামত আলী

মোহাঃ ইমরান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ১০৯ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. কেরামত আলী বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলাম নির্বাচনী আচরণ বিধি-নিষেধ মেনে আমাদের নির্বাচনী প্রচারণা বন্ধ করে দিয়েছি। শুধু সাংগঠনিক কার্যক্রমগুলো অফিসে চলমান রয়েছে। কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচনী আচরণ বিধি-লঙ্ঘন করে ভোটারদের ফ্যামেলি কার্ড আর কৃষি কার্ড করে দেবো বলে ধানের শীষ প্রতিক হাতে নিয়ে প্রচারণা করেই যাচ্ছে। তিনি বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন।তিনি আরো বলেন, বর্তমানে এই আসনে দুই দল নির্বাচনী মাঠে রয়েছে কিন্তু মাঠে বিধি-নিষেধ মানছে না বিএনপি। তার এখনো দলীয় প্রতীক নিয়ে প্রচারণা করে যাচ্ছে। কিন্তু সেটা আমরা করছি না। শুধু তাই নয়, বিএনপি বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এতে তারা বলছেন ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড দেবেন। বর্তমানে বিএনপির নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণ বিধি লঙ্ঘন করছে।তিনি আরো বলেন, নির্বাচনী সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশৃঙ্খল সৃষ্টির আশঙ্কা করছি। সেই সাথে ভোট কেন্দ্র দখলেরও চেষ্টা হতে পারে। বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে।আমরা সব মিলিয়ে আইনী ব্যবস্থা নেয়া জন্য প্রশাসনকে শীঘ্রই জানাবো। সেই সাথে সাংবাদিকদেরকও জানানো হবে। তবে, লেভেল প্লে-ফিল্ড নিয়েও তিনি অভিযোগ করেন।তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন, সংবাদমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি নিয়ে খোলামেলা আলোচনা করেন। একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।সভায় সভায় উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ বাবুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাওলানা দুরুল হোদা, শিবগঞ্জ পৌর শাখা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ। এ সময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর