সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে অপারেশন ডেভিলহান্ট পুলিশের অভিযানে বাগেরহাটে আটক ২৭

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট : / ১৪৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

বাগেরহাটে গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিলহান্ট অভিযানের অংশ হিসেবে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব (৬২) সহ ২৭ জনকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে বেশীর ভাগই জেলা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ নেতা বলে জানিয়েছে পুলিশ। গত বছরের আগষ্ট মাসে আওয়ামীলীগ সরকারের পতনের পর বাগেরহাটে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের বেশকয়েকটি মামলা হয়। সেই সব মামলায় আওয়ামীলীগ নেতা ফকরুল আলম সাহেবকে সন্দেহভাজন আসামি বলে নিশ্চিত করেছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান সাংবাদিকদের বলেন, বাগেরহাটের অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর চলা অপারেশন ডেভিলহান্ট অভিযানের অংশ হিসেবে রোববার গভীররাতে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার বাড়িতে অভিযান চালিয়ে সরদার ফকরুল আলম সাহেবকে গ্রেফতার করা হয়। এসব মামলায় আওয়ামীলীগ নেতা ফকরুল আলম সন্দেহভাজন আসামি। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কাজী শাহিদুজ্জামান বলেন, বাগেরহাট জেলা পুলিশ বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্ঠায় এ পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর