বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটের ফকিরহাট দুই পরিবহনের সংঘর্ষে নিহত-১, আহত-১২

সৈয়দ শওকত হোসেন,, বাগেরহাট থেকে : / ২৮২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী দুটি পরিবহনের সংঘর্ষের শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। এসময় উভয় পরিবহনের কমপক্ষে ১২জন যাত্রী আহত হয়েছেন। খুলনা-ঢাকা মহসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নুরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে।মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নুরুজ্জামান জানান, শনিবার (১৩ জুলাই) সকালে ঢাকাগামী যাত্রীবাহী দোলা পরিবহন ফকিরহাটের ফলতিতা এলাকায় এসে পৌছালে বিপরীত দিক দিয়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী রাজিব পরিবহন পাশ কেটে যাওয়ার সময় উভয় পরিবহের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দোলা পরিবহন সড়কের পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় রাজিব পরিবহনের যাত্রী শীধর গাঙ্গুলী ঘটনাস্থলে নিহত হন। এসময় উভয় পরিবহনের ১২জন যাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর উভয় পরিবহনের চালক ও সহযোগি পালিয়ে গেছে। পরিবহন দুটিকে জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর