মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী

ডেস্ক রিপোর্ট : / ১২২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারতে যান আওয়ামী লীগ সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়ে কোনও মন্তব্য করতে চান না ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এক পোস্টে এ কথা জানান কলকাতায় অবস্থিত বাংলা‌দেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তারিক চয়ন।গত ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে রাহুল নিজের এই অবস্থান তুলে ধরেন বলে জানিয়েছেন তারিক চয়ন।সেখানে তিনি লিখেন, মাহির নামের একজন রাহুলকে বলেন- আমি মাহির বলছি। আমি আজ আপনাকে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করতে চাই। এক্ষেত্রে দুটি বিষয় নিয়ে প্রশ্ন করব। প্রথমত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন ভারতে অবস্থান করছেন।
রাহুল: আপনি কি বাংলাদেশ থেকে বলছেন?
মাহির: আমার বাবা-মা বাংলাদেশের। সুতরাং, হ্যাঁ (আমি বাংলাদেশি)। ২০২৪ সালের জুলাই মাসে বিক্ষোভ পরিস্থিতির প্রেক্ষিতে তিনি (হাসিনা) পালিয়ে যাওয়ার পর ভারতের কি উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া যাতে তার বিচার করা যায়?রাহুল তখন হেসে বলেন, আমি এই বিষয়ে নাক গলাবো না। অন্য এক বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে রাহুল ফের বলেন, “শেখ হাসিনার বিষয়ে আমি আসলে কোনও মন্তব্য করব না। কারণ, আমি এ বিষয় নিয়ে নাক গলাবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর