রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যত বাংলাদেশের গণতান্ত্রিক পথচলার রূপরেখা অঙ্কন করবে: ইসি সানাউল্লাহ

নিজস্ব সংবাদদাতা: / ১৮০ টাইম ভিউ
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন ভিত্তি রচনা করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।ইসি সানাউল্লাহ বলেন, অতীতের বিভিন্ন কারণে দেশের নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই আস্থা পুনরুদ্ধার এবং একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়া গড়ে তুলতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন, “এটি শুধু নির্বাচন কমিশনের একার দায়িত্ব নয়; একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন হলো জাতীয় দায়িত্ব। দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করা জরুরি।সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় গণমাধ্যম শুধু তথ্য সরবরাহই করে না; তারা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অন্যতম শক্তি। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের নির্বাচন কাভারেজে আরও দক্ষ করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, সামনে জাতীয় নির্বাচন এবং গণভোট—দুইটি বড় আয়োজন একসঙ্গে পরিচালনার চ্যালেঞ্জ রয়েছে। এই প্রক্রিয়ায় সঠিক তথ্য প্রচার ও ইতিবাচক জনমত গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্ব পালন করবে, আর নির্বাচন কমিশনের কাজ হলো নিরপেক্ষভাবে তাদের অবস্থান দেশবাসীর সামনে তুলে ধরা। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।কর্মশালায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, আরএফইডি সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর