মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

পিরোজপুর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর প্রতিনিধি : / ২৩৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও জিয়ানগর) আসনের জন্য বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়।এর আগে এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত জাতীয় পার্টি (কাজী জাফর)–এর চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।দলীয় সূত্র জানায়, মোস্তফা জামাল হায়দারের বার্ধক্যজনিত সমস্যা ও শারীরিক অসুস্থতার বিষয়টিও বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত মনোনয়ন পুনর্বিবেচনা করা হয়। পরবর্তীতে জোটের সিদ্ধান্ত পরিবর্তন করে বিএনপির নিজস্ব প্রার্থী হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।মনোনয়ন ঘোষণার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেন, অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে পিরোজপুর-১ আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর