মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

পিরোজপুর চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি লাভলু

পিরোজপুর প্রতিনিধি : / ২৩৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আহসানুল কবির এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত পরিচালকদের ভোটের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার (২১ ডিসেম্বর) সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে ২১ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচিত পরিচালকরা হলেন, মো. মেহেদী হাসান, এস এম ছাইদুল ইসলাম কিসমত, মো. হারুন-আর-রশীদ, রতন কুমার ঘড়াই, আহসানুল কবির, এমদাদুল হক মাসুদ, আরিফুল হক, মাহাতাব উদ্দীন রিপন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, গৌরঙ্গ দাস, রাসেল আকন, এ কে এম আক্তারুজ্জামান মাসুম, শেখ রুবেল, রফিকুল ইসলাম, গাজী কামরুজ্জামান শুভ্র, তারেক আহমেদ, মিজানুর রহমান শরীফ, মো. ইব্রাহীম শেখ, মো. সোহাগ ফকির, মো. আনিস রায়হান ও মো. জাহিদুল ইসলাম। নির্বাচনে মোট ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শনিবার রাতেই ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা বিজয়ীদের নাম ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর