মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি : / ১৫৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

পিরোজপুর শহরের প্রানকেন্দ্র সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও টাউন মাধ্যমিক বিদ্যালয় এর পার্শ্ববর্তী এলাকা থেকে সেনাবাহিনী, মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে ইয়াবা ও গাঁজা সহ গ্রেপ্তার করেছে। সোমবার রাতে গেপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত পিতা ও পুত্রকে ১০ পিচ ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও নগদ টকা সহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাবুল সরকার। গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সাবেক পুলিশ সদস্য মো: ওবায়দুল (৪৫) মধ্যরাস্তা এলাকার মো: আলম এর পুত্র। অপর আসামী মো: শফিক (২৩) প্রধান অভিযুক্ত মো: ওবায়দুল এর পুত্র। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাবুল সরকার জানান গেপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে ইয়ারা ও গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের বাসা থেকে ১০ পিচ ইয়াবা ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৫৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘ দিন যাবৎ তারা এলাকায় এই অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছে। অভিযানে পিরোজপুর সদর উপজেলার ভারপ্রপ্ত ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট এস কে আদনান মাহমুদ সহ সেনা সদস্যদের একটি টিম উপস্থিত ছিলেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাবুল সরকার আরো বলেন, উক্ত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আরো সম্পৃক্ত ব্যাক্তি থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর