মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

পিরোজপুরে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত শুভ জোমাদ্দার র‌্যাবের অভিযানে গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি : / ১৭০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

পিরোজপুরের ইন্দুরকানি থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত শুভ জোমাদ্দার (৩২)কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০ টার দিকে র‌্যাব-৮ সিপিএসসি বরিশাল, র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের সমন্বিত অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মাসুদপুর পাকারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, মাতৃভূমির নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ইন্দুরকানি উপজেলার ৪ নম্বর ইন্দুরকানি ইউনিয়নের চড়াখালী গ্রামের একটি বসতঘরে প্রবেশ করে শুভ জোমাদ্দার এক গৃহবধূকে (২৪) জোরপূর্বক ধর্ষণ করে।ভিকটিম ও তাঁর সন্তানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ইন্দুরকানি থানায় মামলা করেন (মামলা নং–৫, তারিখ : ২৭/১০/২০২৫)। গ্রেফতারের পর শুভ জোমাদ্দারকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর