বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে ওএমএসের গমসহ ট্রাক জব্দ

পিরোজপুর অফিস : / ১৩৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

পিরোজপুর অফিস : পিরোজপুরে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ সরকারি ওএমএসের গম জব্দ করা হয়েছে। প্রশাসনের সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের একটি টিম বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকসহ প্রায় ১০ টন গম জব্দ করে। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশিদ এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সংশ্লিষ্ট খাদ্য বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে প্রাথমিকভাবে জানা যায়, সরকারি মূল্যে বিক্রির জন্য নির্ধারিত ওএমএসের গম অনুমোদিত পরিবহন প্রক্রিয়ার বাইরে সরানোর চেষ্টা হচ্ছিল। বিষয়টি তদন্তাধীন রয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। জব্দ করা গমের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, সাধারণ জনগণের জন্য বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার ওএমএস কার্যক্রমের আওতায় কম মূল্যে চাল ও গম বিক্রি করে থাকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর