মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

পিরোজপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি : / ১৪৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন,বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও মটর শ্রমিক ইউনিয়ন। শনিবার (২ নভেম্বর )পিরোজপুর বাস টার্মিনালের সম্মুখে এ মানববন্ধন,বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হামলায় আহত মোঃ সুমন শেখ (৩৪) পিরোজপুর জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও মটর শ্রমিক ইউনিয়ন এর সহ সভাপতি।মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদলের নেতা ও বর্তমান স্বেচ্ছাসেবক নেতা আলিফ আহমেদ রাজিব, পিরোজপুর জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও মটর শ্রমিক ইউনিয়নের সদস্য আনিসুর রহমানসহ আরও অনেকে।এ সময় আলিফ আহমেদ রাজিব বলেন, আওয়ামী সন্ত্রাসী কর্তৃক মটর শ্রমিক ইউনিয়ন এর সহ সভাপতি মোঃ সুমন শেখসহ তার মমতাময়ী মা ও ভাইয়ের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃর্ষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। যাতে আওয়ামী লীগের চিহ্নিত কোন সন্ত্রাসী ভবিষ্যতে এমন ধরনের কোন ঘটনার সৃষ্টি করতে না পারে। এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনতে পারলে আমরা পিরোজপুর জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও মটর শ্রমিক ইউনিয়ন রাজপথে নামবো। উল্লেখ্য গত শনিবার (২৬ অক্টোবর) বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে কয়েকজন অস্ত্রধারী, মোঃ সুমন শেখ (৩৪) ও শাহিন শেখ (২৮) এর ওপর অতর্কিত হামলা করে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তাদের চিৎকার চেঁচামেচিতে তাদের বৃদ্ধা মা ফরিদা বেগম (৬০) তাঁর দুই সন্তানকে বাঁচাতে আসলে তাকেও পিটিয়ে পা ভেঙ্গে ফেলে এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন । আহতদের মধ্যে সুমন ও শাহিন দুই ভাই কে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর