মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ কিলোমিটার সড়কে তাল বীজ রোপন

পিরোজপুর প্রতিনিধি : / ১৪২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বজ্রপাত থেকে রক্ষা পেতে রাস্তার দুই ধারে প্রায় ছয় কিলোমিটার জুড়ে তালের বীজ বপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম। নিজ উদ্যেগে উপজেলা বন কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন বাড়ি থেকে তালের বীজ সংগ্রহ করে শুক্রবার দুপুরে স্থানীয় হারজি গ্রামের মিরুখালী রাস্তায় তালবীজ বপন করেন।এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম, সাবেক ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন ফরাজী, উপজেলা বন কর্মকর্তা সুরেষ চন্দ্র মিস্ত্রী, সাংবাদিক রফিকুজ্জামান আবির, ইসরাত জাহান মমতাজ, গাজী মাসুদ প্রমুখ।সম্প্রতি মঠবাড়িয়া থেকে মিরুখালী সড়কের হারজি নামক স্থানে সড়ক উন্নয়ন কাজে সড়কের দুই পাশের বৃক্ষ নিধন করা হয়। এতে কয়েক হাজার বৃক্ষ উজার হয়। ফলে ছায়া ঢাকা সড়কটি বৃক্ষহীন হয়ে পড়ে। এ কারণে উপজেলা নির্বাহী অফিসার ছয় কিলোমিটার সড়কের দুই পাশে তাল বীজ বপনের উদ্যোগ নেন। গত কয়েক মাস ধরে উপজেলা বন কর্মকর্তার সহায়তা গ্রামের গৃহস্ত বাড়ি বাড়ি গিয়ে তাল বীজ সংগ্রহ করেন। এই বীজ প্রকৃয়াজাত করে রাস্তার দুই পাশে ছয় কিলোমিটার জুরে বপন করা হয়।হারজি গ্রামের কৃষক হাশেম আলী বলেন, সম্প্রতি রাস্তাটি প্রসস্ত করণের কাজের জন্য কয়েক হাজার বৃক্ষ উজার হয়। এ তাল বীজ বপন হলে সড়কের মাটির ক্ষয় রোধ হবে। সময়ের ব্যবধানে বজ্রপাত রোধে যেমন ভূমিকা রাখবে অন্যদিকে শোভা বর্ধন করে
বিনোদনও দিবেন এলাকাবাসীকে। ইউএনও এর উদ্যোগকে স্বাগত জানাই।সাংস্কৃতিক কর্মী শিবু সাওজাল জানান, আমাদের উপকূ‌লে ঘূর্ণিঝড়, তীব্র বাতাস ও ভারী বৃষ্টি বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ ঘটে। নানা করণে আমাদের তালগাছ উজার হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে অনেক মানুষের প্রাণহানীর ঘটনা ঘটে। উঁচু বৃক্ষ বজ্রপাত কমাতে সাহায্য করে। বিশেষ করে তালগাছ বজ্রপাত থেকে রক্ষায় বেশি ভূমিকা রাখে। তালগাছে কার্বনের পরিমাণ বেশি থাকে। বিশেষ করে তালগাছের বাকলে কার্বনের উপস্থিতি বেশি। যা বজ্রপাতের প্রভাবকে কমিয়ে দিতে সক্ষম। তাই আমাদের এলাকার প্রতিটি রাস্তার পাশে তাল গাছ রোপ করা উচিত।উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম বলেন, বজ্রপত থেকে পরিত্রাণের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করে রাস্তার পাশে তালের চারা রোপন করা উচিত। এ উদ্যোগ আমরা অব্যহত রাখবো।

পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মাদকবিরোধী ফুটবল ম্যাচ- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পিরোজপুর ও পিজিএইচএস এসোসিয়েশনের আয়োজনে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পিরোজপুর মোহাম্মদ আশরাফুল আলম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পিরোজপুর, সহকারী পরিচালক বাবুল সরকার,পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ বাবর তালুকদার, পিরোজপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ.টি এম শামসুল আলম, পিরোজপুর সদর থানা অফিসার ইনচার্জ আব্দুস সুবহান। পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর