বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পিরোজপুরের ভান্ডারিয়ায় তিন ভূয়া র‍্যাব সদস্য গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি : / ১৪৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা এলাকায় ডাকাতি প্রস্তুতি কালে ভূয়া র‍্যাব সদস্য গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। গ্রেপ্তারকৃতরা হলো আন্তঃ জেলা ডাকাত চক্রের তিন পেশাদার সদস্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ জালাল উদ্দিন খান (৪০) গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হাসান আলী খান এর পুত্র। সিআইডি চাকুরিচ্যুত মোঃ শেখ ফরিদ (৩২) শেরপুর জেলার কামারিয়া ইউনিয়নের জালাল উদ্দিন এর পুত্র। মোঃ শিপন আলী সোহেল (৩৫) ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খালিশপুর ইউনিয়নের মো: শাফিকুল ইসলাম এর ছেলে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, পিরোজপুর ইয়াছিন আলম চৌধুরী এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভাধীন ০৩ নং ওয়ার্ডে টিএন্ডটি রোড (কবিরাজ বাড়ী) সামনে থেকে আন্তঃ জেলা ডাকাত চক্রের তিন পেশাদার সদস্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ জালাল উদ্দিন খান (৪০),মোঃ শেখ ফরিদ (৩২), মোঃ শিপন আলী সোহেল (৩৫) গ্রেফতার করে। এসময় তাদের থেকে ৪টি র‌্যাবের জ্যাকেট, একটি মাইক্রোবাস, পিস্তল সাদৃশ্য খেলনা পিস্তল, দুই জোড়া হ্যানকাপ, দুটি ওয়াকিটকি, দুটি এক্সটা নাম্বরপ্লেট, চোখ বাধার কাপড়, র‍্যাবের কটি, ব্যাটেল স্টিক, পুলিশের ট্রাউজার, র‍্যাব লেখা আইডি কার্ড জব্দ করা হয়েছে। পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের জানান, এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট ১১ টি মামলা বিচারাধীন রয়েছে। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার একটি মামলা রুজু হয়েছে। এছাড়াও ডাকাত বাহিনীর মূলহোতাসহ অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

পিরোজপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে গাইড লাইন বিষয়ক আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে খেলাধুলা ও শরীরচর্চার নিমিত্তে পৌরসভার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান রক্ষনাবেক্ষণ অবকাঠামো গাইড লাইন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পিরোজপুর পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান। পিডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম পান্নার সঞ্চালনায় বক্তব্য করেন, সাবেক পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা বণি আমিন, সাবেক প্যানেল মেয়র মিনারা বেগম, সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. শহীদুল্লাহ খান,ব্যবসায়ী কাজী ইমামুল হক, প্রেসক্লাব সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু, উইম্যান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রী এর জেলা প্রতিনিধি জুলেখা ইসলাম, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা প্রমুখ।এর আগে পৌর প্রশাসকের কাছে প্রাতিষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর