বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক মামলায় আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি : / ১৪২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতা কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া।শনিবার (১৪ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচজন নেতাকর্মীকে তাদের নিজ বাড়ি থেকেই গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার কৃতরা হলেন- উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামের মো. আজাহার আলী শেখের ছেলে হাবিবুর রহমান শেখ (৬৫) তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ।শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাই মহল গ্রামের ইউনুস উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ আবুল বাশার হাওলাদার (৬১) শ্রীরামকাঠী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,শেখমাটিয়া ইউনিয়নের খালেক গাজীর ছেলে মো. কামরুল গাজী (৪২) শেখমাটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি,কলারদোয়ানিয়া ইউনিয়নের আ: খালেক মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম ডাকুয়া(৫০) কলারদোয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক,দেউলবারী দোবড়া ইউনিয়নের আবুল আউয়াল ফকিরের ছেলে মোঃ কামরুজ্জামান মিন্টু (৪৫) দেউলবারি দোবড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি। নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফ‌রিদ ভূইয়া বলেন, আসামিদের বিরুদ্ধে না‌জিরপুর থানায় বিএন‌পির অফিস ভাঙচুর, বিস্ফোরক মামলা ও ঘড় পোরানো মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) ওই পাঁচ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর