মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

পিরোজপুরের কাউখালীতে মাদক ব্যবসায়ী পারভেজ মহাজন গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি : / ১৪৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী পারভেজ মহাজনকে গ্রেফতার করেছে। কাউখালী থানা সূত্রে জানা গেছে, কাউখালী থানার এসআই মোঃ মাসুদ আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আসপদ্দি গ্রামের ফোরকান মহাজনের ছেলে পারভেজ মহাজন (৩৪)কে রবিবার গভীর রাতে কাউখালী সদরের কচুয়াকাঠি গ্রামের শামসুল হক হাওলাদারের বাড়ির উত্তর পাশের রাস্তার উপর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী পারভেজ মহাজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে সোমবার ১৬ ডিসেম্বর কাউখালী থানায় মামলা হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, মাদক ব্যবসায়ী পারভেজ মহাজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

পিরোজপুরে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে প্রক্টরসহ আহত-৫, শ্রমিকদলের ৪ নেতা বহিষ্কার

পিরোজপুর প্রতিনিধি: বিশ্ব বিদ্যালয়ের ব্যানারে শহীদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক দলের নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে এক প্রক্টরসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় শ্রমিক দলের ৪ নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি। সোমবার সকালে পিরোজপুর শহরের নিরব হোটেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ৪ জন পিরোজপুর জেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিলেও এখনো পর্যবেক্ষণে রয়েছেন আহত প্রক্টর ড. মোঃ মুসা খান। এ ঘটনার পর বিশ্ব বিদ্যালয়সহ হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ^বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে পিরোজপুর শহরের বলেশ^র নদীর পাড়ে শহীদে বেদীতে ব্যানার সহকারে ফুল দিতে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে বিশ^বিদ্যালয়ের নামের ব্যানারটি সরিয়ে ফেলতে বলে বিএনপি’র অংগ সংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যানারটি সরিয়ে ফেলে। এরপর ফুল দেওয়া শেষে বিশ^বিদ্যালয়ের প্রক্টর মুসা খান সহ শিক্ষার্থীরা শহরের নিরব হোটেলে নাস্তা করার সময় শ্রমিক দলের ১৫-২০ জন তাদের উপর হামলা করে। এ সময় হাতাহাতিতে প্রক্টর সহ উভয় পক্ষের ৫ জন আহত হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২ শিক্ষার্থী ও শ্রমিক দলের ২ জন প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। ঘটনার সত্যতা স্বীকার করে বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় তারা থানায় মামলা দায়ের করবেন। এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের স্লোগান দিয়ে শিক্ষার্থীরা শহীদ বেদিতে প্রবেশ করছিল। এছাড়া বিশ^ বিদ্যালয়টির নাম পরিবর্তনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এরপরও বিশ^ বিদ্যালয়ের নাম দেখে নেতাকর্মীরা ক্ষিপ্ত হন। তবে এ ঘটনায় মামলা দায়ের হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর