বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাইকগাছার মধ্যম সোনাতন কটিতে ঈদের জামাত অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : / ১৮৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

উৎস ও উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে ন্যায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার  মধ্যম সোনাতন কটিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় নতুন ঈদগাহ ময়দানের এ জামাত  অনুষ্ঠিত হয়। ঈদের জামাত  পরিচালনা করেন মুফতি রিয়াজ খান। এ সময়ে উপস্থিত ছিলেন, ঈদগা কমিটির প্রতিষ্ঠাতা ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, এ সময় তিনি বলেন,সৃষ্টিকর্তার অপার কৃপায় এক মাস সিয়াম সাধনা শেষ করে আজ আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি, আলহামদুলিল্লাহ।ঈদ শুধুই ব্যক্তিগত খুশির সময় নয়, এটি একসাথে উদযাপনের উৎসব। এই ঈদে আমরা প্রতিজ্ঞা করি, ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করব। প্রতিবেশী, বন্ধু ও আত্মীয়-স্বজনের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেব। আসুন, ভালোবাসার বার্তা ছড়িয়ে দিই এবং একে অপরের প্রতি দয়া ও সহমর্মিতা দেখাই। উপস্থিত ছিলেন ঈদগা কমিটির প্রতিষ্ঠাতা ও  উপদেষ্টা মীর শাফায়েত আলী,উপদেষ্টা শেখ আফজাল হোসেন, মীর হিজবুল্লা, শেখ আনামা আলী, রওনকুল ইসলাম খান,ঈদগা কমিটির সভাপতি শেখ মশিউর রহমান, সাধারণ সম্পাদক মীর রাজিবুল  হাসান নাজমুল,অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, মীর আলমগীর হোসেন, সাহেব আলী চৌধুরী, হারুন আকঞ্জি, মীর তৈবুর,মীর ইসলাম, মীর আশরাফুর রহমান, মীর মিনারুল ইসলাম,শেখ হাবিবুর রহমান, শেখ মুরাদ হোসেন, শেখ তহিদ,মীর সাইফুল ইসলাম, শেখ  আজারুল ইসলাম,শেখ আলাউদ্দিন,  মীর শরিফুল ইসলাম, অসীম চৌধুরী, আমের আলী চৌধুরী, মীর জেসান  হোসেন তৃপ্তি, শেখ আলমগীর হোসেন,  মীর বাবু, মীর  ইয়াসিন, ফাদ আলী  প্রমূখ।ঈদের নামাজ শেষে জমি দাদা শেখ আকবর হোসেনের পিতা-মাতাসহ এলাকাবাসীর মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর