শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৪৮ ঘন্টা পর পুনরায় উৎপাদন পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন : সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে বিজেপির সদস্য সংগ্র অভিযানে দিলীপ ঘোষ

রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা ( ভারত) / ১০৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতার এক, দুই ও তিন নম্বর ব্লক এ অনুষ্ঠিত হলো বিজেপির সদস্য সংগ্রহ অভিযান, এই অভিযানে অংশগ্রহণ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার,দিলীপ ঘোষ জানান, বিজেপি নিজস্ব সংবিধান মেনে প্রতি ছয় বছর ছাড়া আমাদের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। এবারও তার অন্যথা হয়নি। শুরু হয়েছে সদস্য সংগ্রহ অভিযান। তিনি আরো জানান ,নরেন্দ্র মোদির আমলে ভারতবর্ষের নাম আজ আমেরিকা, চীন, রাশিয়া, ব্রিটেন ,ফ্রান্স, জার্মানের মতো উন্নতশীল দেশের সাথে তুলনা করা হয়। তাই বিজেপি সদস্য হওয়া আপনার কাছে গর্বের। বিজেপি সদস্য আজ ভারতবর্ষের প্রতিটা বুথে আছে। সারা পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দলটির নাম বিজেপি ।এদিন তিনি গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে দেখা করেন , আলু বীজ মার্কেটে সকল ব্যবসায়ী ও চাষীদের সাথে কথা বলেন ও পথ চলতি মানুষের সাথেও কথা বলেন। এবং সকলকে আবেদন করেন বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিতে। ঘুরে দেখেন গরবেতা দু নম্বর ব্লকের গোয়ালতোড় বাজারেও যান, সর্বশেষে গড়বেতা এক নম্বর ব্লকের একটি পথসভা ও মিছিল করে তিনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির হাত শক্ত করতে ও‌ সকল গড়বেতা বাসিকে এক হয়ে বিজেপি সদস্য হতে আবেদন করেন।।তিনি অভিযোগ করেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রীর উপর , বাংলাদেশ শরণার্থীর নামে রোহিঙ্গা নিয়েছে, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা প্রদেশ বানাতে চাইছে, বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান , যে দেশে প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয়, সেই দেশের আইনশৃঙ্খলা কতটা ভয়াবহ সে কথা অনুমেয় , বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশের সর্বনাশ আসন্ন, প্রতিদিন ভারতীয়রা মার খাচ্ছে।
রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা ( ভারত)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর