বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে এক কিশোরী ধর্ষণ, ধর্ষক কারাগারে , সহযোগী পালাতক

পঞ্চগড় প্রতিনিধ : / ৩০৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

পঞ্চগড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে  একাধিক বার ধর্ষন করেছে এক কিশোরীকে। এ ঘটনায় ধর্ষক ছলেমানকে  পুলিশ গ্রেফতার করে  কারাগারে পাঠিয়েছেন। কিন্তু ধর্ষকের সহযোগী হাবিবুর রহমান হাবিব রয়েছে ধরাছোঁয়ার বাইরে। খোঁজ নিয়ে জানা যায়,পঞ্চগড় সদর উপজেলার ২ নং হাফিজাবাদ ইউনিয়নের এক তরুণী কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে ছলায়মান নামের এক প্রতারক। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।  ঘটনার  বিবরণে  জানা যায়,  গত ২৪/০৫/২০২৪ ইং তারিখ ৫ ঘটিকার সময় প্রতারণার শিকার তরুণীর বাবা,থানায় হাজির হইয়া লিখিত অভিযোগ করেন এবং অভিযোগ টি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ও সাব ইন্সপেক্টর নজরুল ইসলাম এর চৌকস কৌশলে ধর্ষক ছলেমান গ্রেফতার হয়। প্রতারণার শিকার তরুণীর প্রতিবেশী, প্রতারক ধর্ষক এর সহযোগী মারু পাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে, হাবিবুর রহমান হাবিব রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। এই প্রতিবেদন লেখার সময় প্রয্যন্ত পলাতক রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয় মোঃ হাবিবুর রহমান হাবিব এর দোকানের সামনে দিয়ে স্কুলে যাতায়াত করা কালীন সময়ে, প্রতারক ধর্ষক ছলেমান হাবিবের দোকানে আড্ডা দিত। হাবিবের সরাসরি ইন্ধনে ধর্ষক ছলেমান, প্রতারণার শিকার তরুণী কে, প্রেম নিবেদন ও নানা কু প্রস্তাব করিয়া আসিত।  প্রতারণার শিকার তরুণী ও-ই সকল প্রস্তাব প্রত্যাখান করলে।প্রতিবেশী হাবিবুর রহমান হাবিব (খালু হওয়ায়) খালু হাবিবুর রহমান হাবিবের প্ররোচনায় ও প্রতারক ধর্ষক ছলেমানের আবেগঘন প্রতিশ্রুতি ও প্রলোভনে সরলতম তরুণী বিয়ের প্রস্তাবে সম্মতি দিলে, ধর্ষক ছলেমান নিজ,স্ত্রী সন্তানের কথা গোপন করে, সরলতম তরুণীর সাথে ছলচাতুরী ও কৌশলে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যায়। এবং দিনে -রাতে গোপনে দেখা সাক্ষাৎ ও কথা বার্তা বলতে থাকে। উল্লেখ্য গত ২০/১০/২০২৩ ইং রোজ শুক্রবার অনুমান রাত ১১ ঘটিকায়, প্রতারণার শিকার তরুণীর ঘরে কৌশলে প্রবেশ করিয়া, বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জরিয়ে ধরে জোর করে বিছানায় শোয়াইয়া তরুণীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে নানা কৌশলে একাধিক বার ধর্ষণ করিলে, প্রতারণার শিকার তরুণী অন্তঃসত্ত্বা হইয়া গর্ভে সন্তান আসলে। প্রায়শই বমি করতে থাকে। বিষয়টি প্রতারক ধর্ষক ছলেমান কে জানাইলে। প্রতারক আশ্বস্ত করে বলে, দ্রুত বিয়ে করে বাড়িতে নিয়ে যাবে।


গত ২১/০৫/২৪ ইং তারিখ অনুমান রাত ১১ টায় প্রতারক ধর্ষক ছলেমান, চুপিসারে প্রতারণার শিকার তরুণীর ঘরে প্রবেশ করে, এবং ঔষধ দিয়ে বলে, এগুলো খেলে বমি বন্ধ হয়ে যাবে, প্রতারণার শিকার তরুণী সরল মনে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ২২/০৫/২০২৪ ইং তারিখ সকালে প্রচন্ড পেটের ব্যাথা অনুভব ও যৌনাঙ্গ দিয়ে রক্ত পড়লে, আতংকিত হয়ে কাঁদতে থাকলে, প্রতারণার শিকার তরুণীর মা বিষয়টি জানতে চাইলে, ভুক্তভোগী তরুনী মাকে সব খুলে বললে। ভুক্তভোগীর মা সন্তানের জীবন বাঁচাতে,দ্রুত আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড় এ নিয়ে গেলে, তরুণীর অবস্থা আশংকা জনক হওয়ায়, কর্তব্যরত চিকিৎসক অসুস্থ মেয়েটির চিকিৎসার জন্যে দ্রুত ভর্তি করেন।
চিকিৎসাধীন থাকা অবস্থায় ২২/০৫/২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ৯ ঘটিকায় প্রতারণার শিকার তরুণীর অকাল গর্ভপাত ঘটিয়া একটি অপরিপক্ক মৃত শিশু ভূমিষ্ট হয়।
এ-ই প্রতিবেদন লিখার সময় প্রয্যন্ত প্রতারণার শিকার তরুণী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং প্রতারক ধর্ষক ছলেমান এ-র সহযোগী হাবিবুর রহমান হাবিব পলাতক রয়েছে। ভুক্তভোগী পরিবার জানায় মামলা করার কারণে প্রতিনিয়ত তাদেরকে হুমকি দিচ্ছে আসামিপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা   জানাই, এ বিষয়ে মামলা হয়েছে আমরা আসামি গ্রেফতার করেছি অপার আসামি গ্রেফতারের চেষ্টা করছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর