শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিজাম উদ্দীন

পঞ্চগড় প্রতিনিধিঃ / ৮৯ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে সহযোগিতা করেছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দীন খাঁন।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামে গত মঙ্গলবার ভয়াবহ সেই অগ্নিকান্ডের ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুঃখ প্রকাশ করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৯ বস্তা চাল দিয়ে সহযোগিতা করেন তিনি। এসময় ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবু কালাম আজাদ, সাংবাদিক তরিকুল ইসলাম, আমজাদ সহ ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের সদস্যগণ উপস্থিত ছিলেন। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দীন খাঁন বলেন, তিনি ব্যবসায়ীক কাজে ঢাকায় অবস্থান করায় তাৎক্ষণিক ঘটনস্থলে উপস্থিত হতে পারেননি। গতকাল ১২ ফেব্রুয়ারি বাড়ি ফিরেই আজ আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে সরেজমিনে ছুটে আসেন। তিনি বলেন, অপসারণ হওয়া উপজেলা চেয়ারম্যান পদ ফিরে পেলেই পুড়ে যাওয়া ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর